প্রকাশিত: Thu, Mar 23, 2023 3:57 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:06 AM

কবি ও লেখক শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আশিক নূরী : [১] শক্তি চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক। যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন। ষাটের দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। [২] শক্তি চট্টোপাধ্যায় ২৫ নভেম্বর ১৯৩৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বামানাথ চট্টোপাধ্যায় কলকাতার দ্য কাশিমবাজার স্কুল অব ড্রামার শিক্ষক ছিলেন। 

[৩] শক্তি চট্টোপাধ্যায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কোনো পেশায় দীর্ঘস্থায়ী ছিলেন না। একসময় তিনি দোকানের সহকারী হিসেবে সাক্সবি ফার্মা লিমিটেডে কাজ করেছেনন এবং পরে ভবানীপুর টিউটোরিয়াল হোমে (হ্যারিসন রোড শাখায়) শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে তিনি ১৯৭০-১৯৯৪ সাল পর্যন্ত কলকাতার আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন। শক্তি চট্টোপাধ্যায় ‘মীনাক্ষী চট্টোপাধ্যায়’কে বিয়ে করেছিলেন। মীনাক্ষী একজন ভারতীয় লেখক ছিলেন। 

[৪] ১৯৫৬ সালে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ‘যম’ বুদ্ধদেব বসু প্রকাশিত কবিতা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তিনি কৃত্তিবাস এবং অন্যান্য পত্রিকার জন্য লিখতে শুরু করেন। ১৯৮২ সালে প্রকাশিত তাঁর ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কাব্যগ্রন্থ ইংরেজি এবং মৈথিলী ভাষায় অনূদিত হয়েছে। ১৯৮৩ সালে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ১৯৭৫ আনন্দ পুরস্কার লাভ করেন। শক্তি চট্টোপাধ্যায় ২৩ মার্চ ১৯৯৫ সালে ৬১ বছর বয়সে মারা যান।